গোমস্তাপুরে নিখোঁজের একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে নিখোঁজের একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে নিখোঁজের একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের একদিন পর সোহাগী খাতুন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। রবিবার বেলা ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নসিবন্দিনগর গ্রাম সংলগ্ন মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুর পিতার নাম জামিরুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোহাগী তার মায়ের সঙ্গে নানা মাইদুল ইসলামের বাড়ি বেড়াতে যায়। শনিবার মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় সে। এরপর থেকে সোহাগীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে নদীর ঘাটে তার গামছা দেখতে পান। একপর্যায়ে ধারণা করেন সোহাগী নদীতে ডুবে গেছে। পরিবার লোকজন দ্রুত উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু সন্ধ্যার পর অন্ধকারের জন্য তাদের উদ্ধার কাজ শেষ করেন এবং রাজশাহী থেকে ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে রবিবার সকালে ডুবুরি দল এসে স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় মহানন্দা নদী থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করেন।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাকিব উদ্দীন বলেন, ডুবে যাওয়া শিশু সোহাগীকে রবিবার সকালে মহানন্দা নদী থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজনের কাছে তার মরদেহ তুলে দেওয়া হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে ওসি জানান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️