নওগাঁয় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস

নওগাঁয় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁয় নতুন বছরের প্রথম দিনেই, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে।

আজ সকাল ১০টা থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সারিবন্ধ ভাবে প্রতিষ্টানের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে, পাতা উল্টে অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্টানে মোট চাহিদা ২৮লাখ ৪৮হাজার ৮৬৬টি বই এর বিপরীতে পাওয়া গেছে ২০লাখ ৬৮হাজার ১৮০টি বই, প্রাথমিক ও প্রাক- প্রাথমিক শিক্ষা প্রতিষ্টানে চাহিদা ছিল ১০লাখ ৮৮হাজার ৯০৫টি বই। চাহিদা অনুযায়ী সবগুলো বই পাওয়া গেছে।

প্রথম শ্রেণির মিনাহা তাফিদ গ্রন্থ, আবিদ অবরার সহ একাধিক শিক্ষার্থী বলেন, গত বছরের চেয়ে এই বছর তাদের বই এর কভার অনেক বেশি সুন্দর।বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে এবং অনেক খুশি আমরা।

নওগাঁ জিলা স্কুল, প্রধান শিক্ষক, মুহা: সোলাইমান বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা খুবই উচ্ছ্বসিত। চাহিদা অনুযায়ীই বই পাওয়া গেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️