নওগাঁয় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ 

থার্টি ফার্স্ট নাইট সাধারণত এই রাত মানেই উচ্ছ্বাস,আনন্দ আর আতশবাজির ঝলকানি।

নওগাঁয় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : থার্টি ফার্স্ট নাইট সাধারণত এই রাত মানেই উচ্ছ্বাস, আনন্দ আর আতশবাজির ঝলকানি। কিন্তু নওগাঁ শহরের এক প্রান্তে এই আনন্দের রাতই বদলে যায় দায়িত্ববোধ আর মানবিকতার স্পর্শে।

কনকনে শীতে যখন অসহায় মানুষগুলো কাঁপছিল, তখন স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁর কিছু যুবক মানবতার উষ্ণতা নিয়ে দাঁড়ান তাদের পাশে। বুধবার, ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় তারা আয়োজন করেন শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচি। বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও এই উদ্যোগের অংশ হিসেবে প্রায় ২০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং ১৫০ জন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, থার্টি ফার্স্ট নাইট মানেই শুধু আনন্দ নয় এই রাত হতে পারে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য সুযোগ।

শীতবস্ত্র ও খাবার পেয়ে উপকৃত অসহায় মানুষগুলোও প্রকাশ করেন কৃতজ্ঞতা, জানান এই সহায়তা তাদের জন্য শুধু প্রয়োজন নয়, বরং আশার আলো।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️