মাত্র ৩ অভ্যাসে ব্যস্ত জীবনেও ফিট থাকুন

কাজের চাপ, অফিস, সংসার সব মিলিয়ে নিজের শরীরের দিকে নজর দেওয়ার সময়ই পাওয়া যায় না? তবে একটু পরিকল্পনা করলেই কিন্তু স্বাস্থ্য ভালো রাখা সম্ভব

মাত্র ৩ অভ্যাসে ব্যস্ত জীবনেও ফিট থাকুন

কাজের চাপ, অফিস, সংসার— সব মিলিয়ে নিজের শরীরের দিকে নজর দেওয়ার সময়ই পাওয়া যায় না? তবে একটু পরিকল্পনা করলেই কিন্তু স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।

ফিটনেস ট্রেইনার ড. আকান্নি সালাকো বলেন, ওজন কমানো মানে শুধু ক্যালোরি কমানো নয়, বরং এটি একটি স্থায়ী জীবনযাত্রার পরিবর্তন। তার মতে, মাত্র ৩টি সহজ কৌশল মেনে চললে আপনি ব্যস্ততার মধ্যেও নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

১. ছোট লক্ষ্য ঠিক করুন, বড় ফল পাবেন

অনেকেই একসঙ্গে সবকিছু পাল্টাতে চান— ডায়েট, ব্যায়াম, ঘুম— সব! এতে হঠাৎ করেই হাঁপিয়ে ওঠা স্বাভাবিক। বরং ড. সালাকো পরামর্শ দেন— ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করুন।

- প্রতিদিন মাত্র ১০ মিনিট হাঁটুন

- অফিসে লিফট নয়, সিঁড়ি ব্যবহার করুন

- পানি খাওয়ার রুটিন ঠিক রাখুন

এই ছোট পরিবর্তনগুলোই ধীরে ধীরে বড় ফল এনে দেবে।

২. খাবার বেছে খান,সময়ের অজুহাত আর নয়

ব্যস্ত থাকলে আমরা প্রায়ই ঝটপট ভাজাভুজি, ফাস্টফুড বা প্যাকেটজাত খাবার খেয়ে নিই। কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাবারের মানের দিকে একটু নজর দিতে হবে।

- প্রোটিনসমৃদ্ধ খাবার খান (যেমন— ডিম, ডাল, মাছ)

- ফাইবারযুক্ত খাবার খান (সবজি, ফল, ওটস)

- ভালো চর্বি বেছে নিন (অ্যাভোকাডো, বাদাম, অলিভ অয়েল)

এসব খাবার আপনাকে দীর্ঘ সময় ধরে এনার্জি দেবে এবং ওজনও ঠিক রাখবে।

৩. দৈনন্দিন রুটিনেই ফিটনেস ঢুকিয়ে দিন

জিমে যাওয়ার সময় না থাকলে আফসোস নেই— ঘরেই কিছু সহজ ব্যায়াম করুন। চেয়ারেই বসে হালকা স্ট্রেচিং বা অফিসে কাজের ফাঁকে একটু দাঁড়িয়ে নড়াচড়া— এসবই কাজে আসে।

- দিনে মাত্র ১৫-২০ মিনিট হালকা ব্যায়াম

- ইউটিউবে শর্ট ওয়ার্কআউট ভিডিও দেখে করা

- সময় না পেলে ৫ মিনিট করেও শুরু করুন

একটু একটু করে শুরু করলেই অভ্যাস হয়ে যাবে। আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ। কাজের জন্যই শরীর আর শরীর ভালো না থাকলে কাজও টিকবে না। তাই ছোট ছোট অভ্যাস গড়ে তুলুন, ধীরে ধীরে পরিবর্তন আসবে। ওজন কমানো নয়— স্বাস্থ্য ভালো রাখা হোক প্রধান লক্ষ্য।

সূত্র : হেল্থ শটস

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️