‎হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা-কেরানীগঞ্জ থেকে স্বামী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের পাঁচ দিন পর এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মাইশা আক্তার (২০)। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন

‎হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা-কেরানীগঞ্জ থেকে স্বামী গ্রেফতার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের পাঁচ দিন পর এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মাইশা আক্তার (২০)। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই থেকে মাইশা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ২২ জুলাই উপজেলার আন্দিউড়া ইউনিয়নের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছিল এবং তা আংশিক গলিত ছিল।

‎নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন মাইশা। তার স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে তারা একাধিকবার নির্যাতনের অভিযোগও করেছিলেন।

‎এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ২৮ জুলাই ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব সূত্র জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয়রা ঘাতকদের দ্রুত বিচার দাবি করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️