গোমস্তাপুরে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভর নুনগোলা কেডিসি পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে

গোমস্তাপুরে ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার মাখতাপুরের মাজিনুর বেগম ও মনিরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২২), দশিমনি কাঠাল এলাকার মিনু আরা খাতুন ও আয়নাল হকের ছেলে মিঠুন আলী (৩০), প্রসাদপুরের নুর নাহার বেগম ও রবিউল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (১৯), সন্তোষপুর বাঙ্গাবাড়ীর রেজিয়া বেগম ও মৃত সাইফুদ্দিনের ছেলে আক্তারুল ইসলাম (৩০) ও বাঙ্গাবাড়ীর মৃত ফিকি বেগম ও মৃত জজিমের ছেলে মাসুদ রানা (২৭)।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৪ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ৯ টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভর নুনগোলা (কেডিসি পাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। 

এ সময় ৫০ পিচ ইয়াবাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।  

এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️