চাঁপাইনবাবগঞ্জে ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন পুরুষ ও ১জন নারীসহ ১২ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ, গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ভোলাহাটে ১জন নারীর দেহে ডেঙ্গু জ¦র শনাক্ত হয়।

এদিকে রবিবার ৪জন শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ১৯জন পুরুষ ও ৫ নারীসহ ২৪জন, শিবগঞ্জে ১০জন পুরুষ ও ২ নারীসহ ১২ জন, গোমস্তাপুরে ১জন পুরুষ এবং ভোলাহাটে ১জন পুরুষ ও ২ জন নারীসহ ৩ জন রোগী ভর্তি আছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৯ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৯২৯ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৬৪৯জন পুরুষ এবং ২৮০ জন নারী রয়েছেন।

সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এইসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️