নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

নির্বাচনে ৩টি আসনে ২ প্লাটুন রিজার্ভসহ ১৩ প্লাটুন বিজিবি ১ হাজার ৭২ জন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন

নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জে কঠোর নিরাপত্তায় আজ রবিবার অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ), চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই তিনটি আসনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ছাড়াও রয়েছেন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। ভোট কেন্দ্রগুলোয় সাত সহস্রাধিক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ৩টি আসনে ২ প্লাটুন রিজার্ভসহ ১৩ প্লাটুন বিজিবি, ১ হাজার ৭২ জন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনটি আসনেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে জেলা কমান্ড্যান্ট মো. শরিফুল ইসলাম জানান, ৫ উপজেলায় ৮ জন করে ৪০ জনসহ ৭২ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ৪ জন নারী ও ৮ জন পুরুষসহ ১২ জন করে মোট ৬ হাজার ১৪৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

এদিকে শনিবার সকালে পুরাতন স্টেডিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রিফ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সহকারী রিটার্নিং অফিসার মোছা. তাছমিনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) মো. নূরুজ্জামান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. শরিফুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️