চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছয়ঘড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাল্টা বাগানের পাশে ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জীবন আহমেদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছয়ঘড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাল্টা বাগানের পাশে ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জীবন আহমেদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত জীবন আহমেদ দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর মদনা পশ্চিম পাড়ার আব্দুস সেলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জীবন আহমেদ মদনা বাজারের হাজী স্টোরের মালামাল কিনতে মোটরসাইকেলে করে দর্শনা যাচ্ছিলেন। পথে ছয়ঘড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় হঠাৎ একটি ছাগল রাস্তা পার হতে গেলে তার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইয়াসমিন বলেন, “দুপুরের দিকে জীবন আহমেদ নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️