নওগাঁয় আম ২২মে থেকে আসছে বাজারে

উত্তরের বরেদ্র এলাকা নওগাঁয় দীর্ঘ প্রতিক্ষার পর আম চাষীদের অবসান হতে চলেছ। জেলা কৃষি অফিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়েছে

নওগাঁয় আম ২২মে থেকে আসছে বাজারে

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :উত্তরের বরেদ্র এলাকা নওগাঁয় দীর্ঘ প্রতিক্ষার পর আম চাষীদের অবসান হতে চলেছ। জেলা কৃষি অফিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আম পাড়ার ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা শেষে ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন উপজেলার ইউএনও, কৃষি অফিসার, আম চাষী ও ব্যবসায়ি, উদ্যোক্তা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২২ মে গুটি আম পাড়ার মধ্য দিয়ে আম নামানো শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ৩০ মে গোপালভোগ, ২ জুন ক্ষিরসাপাত/হিমসাগর, ৫ জুন নাকফজলি, ১০ জুন ল্যাংড়া/হাড়িভাঙ্গা, ১৮ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি/ ব্যানানা ম্যাংগো এবং ১০ জুলাই আশ্বিনা/বারি-৪/বারি-১১/গড়মতি/কাটিমন আম পাড়ার ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন- বেঁধে দেয়া সময়ের আগে যদি কোন জাতের আম পাকা শুরু হয় তবে চাষীরা নামাতে পারবেন। তবে নির্ধারিত সময়ের আগে কোন ভাবেই নামানো যাবে না। প্রয়োজনে কৃষি অফিসের প্রত্যয়ন নিয়ে নামানো যেতে পারে। তবে কোন অসাধু চাষী বা ব্যবসায়ীরা যদি নামায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️