সাপাহারে সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁর সাপাহারে বিশধর সাপের কামড়ে সা”আদ (১২) নামের মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

সাপাহারে সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিশধর সাপের কামড়ে সা”আদ (১২) নামের মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিছলডাঙ্গা মদিনাতুল উলুম শিশু সদন কাওমী মাদ্রাসার শয়ন ঘরে ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, শিশু শিক্ষার্থী সা”আদ ওই রাতে লেখা পড়া শেষে সহপাটিদের সাথে মাদ্রসা ঘরের মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মাটির মেঝের ওই ঘরে বিশধর সাপ বেরিয়ে সা”দের গলায় ছোবল মারে। সাপের কামড়ে শিক্ষার্থী সা”আদ চিৎকার করতে থাকলে মাদ্রার অন্যান্য শিক্ষার্থী ও মাদ্রাসার প্রধান শিক্ষক তৎক্ষনাত সাপটিকে ঘরের মধ্যে দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে এবং সাপের কামড়ে আহত সা”আদকে স্থানীয় ওঁঝা কবিরাজের নিকট নিয়ে গিয়ে ঝাঁড় ফোক করতে থাকে। একসময় তার অবস্থা খারাপ হতে থাকলে রাতেই শিশু সা”আদকে সাপাহার উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসধীনাবস্থায় রাত্রি ২টার দিকে তার মৃত্যু হয়।

সাপের কামড়ে মৃত সা”আদ পাশর্^বর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গঞ্জের মো: সারাফত আলীর ছেলে। শিশুটি ওই মাদ্রাসায় মক্তব বিভাগে সবে মাত্র কয়েক দিন পূর্বে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেছিল বলে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও: আব্দুর রাকিব জানিয়েছেন।

মাদ্রাসাটি পাকা হলেও ঘরের মেঝেগুলি রয়েছে কাঁচা মাটির, যত্র তত্র ফাটল ও গর্ত থাকায় সেখানে আরও সাপ বাসা বেধে থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছেন, সে সাথে অবিলম্বে মাদ্রাসার প্রতিটি ঘরের মেঝেগুলি পাকাকরনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️