জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে-মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইশরাক হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহিদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
এতে তারা সব রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা হবে। সূত্র_কালের কন্ঠ




