চাঁপাইনবাবগঞ্জে আঃলীগ নেতা আব্দুল হাকিম গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে আঃলীগ নেতা আব্দুল হাকিম গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন।

বুধবার (১৬ অক্টোবর) শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া। চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে আ.লীগ সরকারের সময় অবৈধ বালু উত্তোলন ও জায়গা-জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরে সেনাবাহিনীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দিয়েছিল তার এলাকার লোকজন।

এদিকে গত ৫আগষ্ট আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর আব্দুল হাকিম কিছুদিন আত্মগোপনে চলে যাওরার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️