দেশে তৈরি পোশাক ভারতের তৈরি বলে বিক্রির প্রতারণার দায়ে নওগাঁয় লক্ষ টাকা জরিমানা 

দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে। নেওয়া হচ্ছিল বাড়তি দাম। এসব পোশাক কেনার রশিদও দেখাতে পারেননি দোকানমালিকেরা।

দেশে তৈরি পোশাক ভারতের তৈরি বলে বিক্রির প্রতারণার দায়ে নওগাঁয় লক্ষ টাকা জরিমানা 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে। নেওয়া হচ্ছিল বাড়তি দাম। এসব পোশাক কেনার রশিদও দেখাতে পারেননি দোকানমালিকেরা। এভাবে ট্যাগ পাল্টিয়ে ঈদের বাজারে পোশাক বিক্রি করছিল নওগাঁ শহরের বাটার মোড় এলাকার আসমান বিগ বাজার ও শিলামণি গার্মেন্টস নামের দুটি প্রতিষ্ঠান। প্রতারণার দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ জরিমানা করেন। অভিযানের সময় সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত ছিলেন। 

রুবেল আহমেদ জানান, নওগাঁ শহরের বাটার মোড় এলাকায় আসমান বিগ বাজার ও শিলামনি গার্মেন্টস নামের দুটি দোকানে দেশে তৈরি পোশাক ভারতীয় বলে বিক্রি করছিল, দাম বেশি নিচ্ছিল। ভারতীয় পোশাক দাবি করা পোশাকগুলো ভারতের কোন কোম্পানী কিংবা প্রতিষ্ঠান থেকে কেনেছেন তা জানার জন্য ক্রয় ভাউচার দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। অভিযানে কারচুপির কথা স্বীকার করেন তাঁরা। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা এবং পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এসময় সেনাবাহিনী,গোয়েন্দা সংস্থা ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️