নওগাঁয় ট্রলির সাথে পিকআপের সংঘর্ষে নিহত-১

নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর টু বদলগাছী সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিকআপের সাথে ট্রলির সংঘর্ষে ট্রলি চালকের সহকারী মুন্না নিহত হয়েছে

নওগাঁয় ট্রলির সাথে পিকআপের সংঘর্ষে নিহত-১

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর টু বদলগাছী সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিকআপের সাথে ট্রলির সংঘর্ষে ট্রলি চালকের সহকারী মুন্না নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলির চালক ও আর এক সহকারী গুরুতর আহত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত ২ জনের নাম-পরিচয় জানা যায়নি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্না নিহত হয়। আহত ট্রলিচালক ও অপর এক সহকারীকে উদ্ধার করে স্থানীয়রা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️