নওগাঁয় ভারতীয় ১৩.লক্ষ্য ৭৫ হাজার জাল রুপিসহ দুইজন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ দুজনকে আটক করেছে থানা-পুলিশ

নওগাঁয় ভারতীয় ১৩.লক্ষ্য ৭৫ হাজার জাল রুপিসহ দুইজন গ্রেপ্তার

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ দুজনকে আটক করেছে থানা-পুলিশ। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর বাজারের একটি চায়ের দোকানে লেনদেনের সময় তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার গোপালপুর বাজার এলাকার মজিবর মোল্লার ছেলে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) ও নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)। তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে মান্দা থানা-পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম। এ সময় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, উপপরিদর্শক শামীম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, ‘মান্দা থানা এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিমকে মাঠে নামানো হয়। জেলা পুলিশ সুপারের দিকনিদের্শনায় ৪ ফেব্রুয়ারি দুপুরে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করা হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘আটক দুই ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️