বুড়িচংয়ে বিদ্যুৎ শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই 

কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২ টি বসতঘর ও গোয়ালঘর ২ টি, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে

বুড়িচংয়ে বিদ্যুৎ শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই 

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২ টি বসতঘর ও গোয়ালঘর ২ টি, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১০ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার বুড়িচং পৌরসভার আরাগ আনন্দ পুর উঃ পাড়া ( বড় বাড়িতে) এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। 

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম। 

সালাউদ্দিন বাবু জানান, বিদ্যুৎ শর্ট সার্কিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর ২টি, গোয়াল ঘর ২ টি এবং নাজমুল ও রুবলের জেঠাত ভাই নাছিরের ভাতিজি এনামুলের মেয়ে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল, রান্না করা খাবার, ঘরের ৩ টি ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ ১৫-২০ লাখ টাকা হতে পারে। 

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি তাঁর ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বসতঘর ও গোয়াল ঘর, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ পুড়ে গেছে । 

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। 

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড.সাইফুল আলম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️