নাটোরে অভিযান চালিয়ে কাগজের কার্টুনে মিললো গাঁজা,গ্রেফতার-২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল ডিএনসি রাজশাহীর একটি চৌকষ দল নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে

নাটোরে অভিযান চালিয়ে কাগজের কার্টুনে মিললো গাঁজা,গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদন:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ দল নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: ভোলা জেলার দৌলতখাঁ থানাধীন উত্তর জয়নগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাব্বির হোসেন (৩০) ও রংপুর জেলার কাউনিয়া থানাধীন গুলশানমোড় বান্দেরহাট এলাকার আব্দুস সালাম আলীর ছেলে সুজন (২০)।

শনিবার(৪ জানুয়ারী )রাত্রি সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের স্টাফ উপ-পরিদর্শক  হুমায়ুন কবির এর নেতৃত্বে নাটোর জেলার দত্তপাড়া মোকরামপুর বনপাড়া টু নাটোরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মিনি পিকআপকে তল্লাশী করলে কাগজের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের স্টাফ উপ-পরিদর্শক  হুমায়ুন কবির জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার দত্তপাড়া মোকরামপুর বনপাড়া টু নাটোরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মিনি পিকআপকে তল্লাশী করলে কাগজের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️