গোদাগাড়ীতে নৌকা ডুবে নিহত-১ নিখোঁজ-২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় নৌকাডুবে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছেন।

গোদাগাড়ীতে নৌকা ডুবে নিহত-১ নিখোঁজ-২

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় নৌকাডুবে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০), বাড়ি কাঁঠালবাড়িয়া গ্রামে। নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) মারা গেলে তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়েছিল। এরপর এক নৌকায় ২০-২৫ জন আত্মীয়-মিত্র নদী পার হয়ে মরদেহ সমাহিত করার জন্য যাচ্ছিলেন। এ সময় স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

বাকি সবাই সাঁতরে পারে উঠলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছিল শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি যাচাই করবেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️