চাঁপাইনবাবগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপর ইউনিয়নের অর্ন্তগত মোল্লামোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত মোঃ আজিজুল ইসলাম (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ৫

চাঁপাইনবাবগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপর ইউনিয়নের অর্ন্তগত মোল্লামোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত মোঃ আজিজুল ইসলাম (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ৫।

গ্রেফতারকৃত আজিজুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পারকালিনগর মিলের পাড়া গ্রামের মোঃ আবু বাক্কারের ছেলে । 

উল্লেখ্য, আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। গত ২০২২ ইং সনে মাদক সরবরাহের অভিযোগে মাদক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হাতেনাতে ধৃত হয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় তার নামে একটি মাদক মামলা দায়ের হয়। বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীর নামে আরোও তিনটি গ্রেফতারী ওয়ারেন্ট ইস্যু রয়েছে। 

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান র‍্যাব ৫।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️