প্রথম বিভাগ ফুটবল লীগ চ্যাম্পিয়ন টিটো স্মৃতি সংসদ

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে লীগের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়

প্রথম বিভাগ ফুটবল লীগ চ্যাম্পিয়ন টিটো স্মৃতি সংসদ

চাঁপাইনবাবগঞ্জে প্রথম বিভাগ ফুটবল লীগের ২০২৩-২৪ শেষ হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে লীগের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগের সমাপনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টিটো স্মৃতি সংসদ বনাম রংধনু ফুটবল দল।

খেলায় ৪-০ গোলের ব্যবধানে রংধনু ফুটবল দলকে পরাজিত করে টিটো স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। খেলায় টিটো স্মৃতি সংসদের ৭নং জার্সিধারী ওমর হ্যাট্রিক করেন।

সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেনÑ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

জেলা ফুটবল লীগের সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যরা।

অনুষ্ঠানে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার এবং রানারআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া লীগে সুশৃঙ্খল দল হিসেবে সোনালী অতীত ক্লাবকে পুরস্কৃত করা হয়।

খেলায় ধারাবিবরণী দেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তার।

গত ২৬ নভেম্বর জেলার মোট ১০টি দলের অংশগ্রহণে প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️