নির্বাচনে দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ১৯ কোটি টাকা বরাদ্দ চেয়েছে

নির্বাচনে দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস
সংগ্রহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ১৯ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। সম্প্রতি এ বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এর অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তা/কর্মচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে-নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়কালে-জেলা ও উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহকে সহযোগিতা প্রদান এবং অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোতভাবে মোতায়েন থাকে।

এজন্য ১৯ কোটি নয় লক্ষ ৩৮ হাজার ১২০ টাকা মাত্র বরাদ্দ দেওয়া প্রয়োজন।

এই অবস্থায় বিভিন্ন খাত উল্লেখ করে ওই অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহাপরিচালক।

দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয়, মেশিন ও সরঞ্জামাদি ভাড়া-এই মোট ছয়টি খাতে ওই অর্থ বরাদ্দ চেয়েছে ফায়ার সার্ভিস। সবচেয়ে বেশি চাওয়া হয়েছে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে-৭ কোটি ৪১ লাখ টাকা।

নির্বাচনের বিভিন্ন বাহিনী ও সংস্থার নিয়োজিত লোকবলের ভাতা ও অন্যান্য ব্যয় পরিশোধ করে থাকে নির্বাচন কমিশন। সম্প্রতি আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সবার কাছে বাজেট চেয়েছে কমিশন। আলোচনার পর কমিশন বাজেট অনুমোদন করবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ (বুধবার) সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই জাতির উদ্দেশে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️