জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে-সালাহউদ্দিন

জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে-সালাহউদ্দিন
সংগ্রহীত ছবি

জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন বিশৃঙ্খলা করতে পারে না- উল্লেখ করে তিনি বলেন, ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনীই গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে।

শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণে আমিও কথা বলছিলাম। পরবর্তীতে ঐকমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছে। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। তবে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তা গতকাল দেখা গেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে এমন কোনো কথা নেই। ভিন্নমত থাকতেই পারে। এনসিপি ও ৪ বাম দল জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। তবে দলগুলো একপর্যায়ে সনদে সই করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চাঁপাই প্রেস/সূত্র_দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️