আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন-হাসনাত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন।

আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন-হাসনাত
সংগ্রহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চিকিৎসাগত নিপীড়নের শিকার হয়েছেন উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত এ কথা বলেন।

তার সঙ্গে হাসপাতালে এসেছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

হাসনাত বলেন, দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন।দেশের গণতান্ত্রিক লড়াইয়ে খালেদা জিয়ার অবদান তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনার যে লড়াই, সে লড়াইয়ের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক উত্তরণের পথে দেশ যাচ্ছে, সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন।

হাসনাত বলেন, ‘যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে, একটা ক্লিনিক্যাল অপ্রেসনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, উনি মেডিকেল অত্যাচারের মধ্য দিয়ে গেছেন—আমার মনে হয়, আল্লাহ যেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে বাঁচিয়ে রাখেন।

এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

চিকিৎসকরা জানিয়েছেন,তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। চাঁপাই প্রেস/সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️