নিয়ামতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়াস গ্রাম সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়াস গ্রাম সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া কৃষকের নাম খোকন(৪০)। তিনি কয়াস গ্রামের কফিল উদ্দিনের ছেলে ।

ভাবিচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ সমছের আলী বলেন, খোকন আজ দুপুরে বাড়ির পাশে বিলে ছিপ দিয়ে মাছ ধরতে যান। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে

খোকন বিলের পানিতে পড়ে যায়। তাঁকে দেখতে না পেয়ে মাছ ধরতে যাওয়া আশপাশে থাকা অন্য লোকজন গ্রামবাসীকে খবর দেন। গ্রামবাসী গিয়ে পানিতে খুঁজে খোকনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহত খোকনের আত্মীয় কামরুজ্জামান জানান, বজ্রপাতে খোকনের চুলের একাংশ পুড়ে গেছে ও ডান কান ফেটে রক্তপাত হয়েছে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️