নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং চলবে না-ভিপি সাদিক কায়েম

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না। নতুন বাংলাদেশে পেছন থেকে ক্ষমতা দখলের চেষ্টা করলে পরিণতি হবে ফ্যাসিস্ট হাসিনার চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসু) ভিপি সাদিক কায়েম

নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং চলবে না-ভিপি সাদিক কায়েম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না। নতুন বাংলাদেশে পেছন থেকে ক্ষমতা দখলের চেষ্টা করলে পরিণতি হবে ফ্যাসিস্ট হাসিনার চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র-যুব উৎসবে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন-একটি দল নোট অব ডিসেন্ট দিয়ে বারবার ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র সংস্কারে বাধা দিলে তরুণ সমাজ তা বরদাস্ত করবে না।

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গত ১৬ বছরে দিল্লির দালালেরা শত শত বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করেছে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি বা ধর্ষকের ঠাঁই হবে না। যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়-তাদেরও জায়গা হবে না।

সমাবেশে তরুণদের ভোটাধিকার নিয়ে তিনি বলেন, গত তিনবার ১৮ থেকে ৩৫ বছরের যুবকরা ভোট দিতে পারেনি। তাই আসন্ন নির্বাচনে তরুণরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শহিদদের আকাঙ্খার বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।

চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান ও ছাত্র-যুব উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র-যুব উৎসব এ প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মিজানুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️