ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন-মির্জা ফখরুল

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করেন বলে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন-মির্জা ফখরুল

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করেন বলে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে! হায়, হায়! তাহলে কি কমপ্লিট সারেন্ডার করে, ইবাদত করে, ইমান এনে কোনো লাভ নেই? এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে।

মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বেশি দুষ্টামি করছে যারা অতীতে বাংলাদেশকেই স্বীকার করেনি। আমাদের কতজন মা-বোনকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে। এই হিসাব আমরা ভুলিনি।

তিনি বলেন, অনেক ত্যাগ পেরিয়ে একটি জায়গায় এসেছে দেশ। সামনে নির্বাচন... যেখানে মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক দেশে গড়ে তোলার সুযোগ হয়েছে।

সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে ফখরুল বলেন, বিএনপি ৩১ দফা সংস্কার দিয়েছে আপনাদের প্রস্তাবের দুই বছর আগে। এখন সরকার খুব প্রচারণা চালাচ্ছে। সংস্কার তো বিএনপির 'সন্তান'।

তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে বিএনপি। তোমরা কারসাজি করেছো, বেইমানি করেছো, যেগুলোতে একমত হইনি সেগুলোও সংস্কারে ঢুকিয়ে দিয়েছো। তারপরও রাজি হয়েছি...ঠিক আছে।

এই বিএনপি নেতা বলেন, অর্কেস্ট্রা চলছে, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টোরি ঠেকাতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পনাভাবে প্রচারণা চালাচ্ছে। যারা নির্বাচন হবে কিনা বলে শঙ্কা প্রকাশ করছে, খোঁজ নিলে দেখা যাবে ভেতরে ভেতরে তাদের তিনটা সিটও নেই।

তিনি বলেন, এবারের ভোট বলে দেবে এই দেশ লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি থাকবে নাকি উগ্রপন্থীর রাজনীতি থাকবে। আমরা ভোটের জন্য অপেক্ষা করছি।

সূত্র_বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️