মিরপুরে আগুনে ১৬ জনের মৃত্যু-তারেক রহমানের শোক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর মিরপুরে রূপনগর শিয়ালবাড়ি এলাকায় তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মিরপুরে আগুনে ১৬ জনের মৃত্যু-তারেক রহমানের শোক
সংগ্রহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর মিরপুরে রূপনগর শিয়ালবাড়ি এলাকায় তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘মর্মান্তিক এই ঘটনায় আমি গভীরভাবে বেদনার্ত ও শোকাহত।

তিনি নিহতদের রূহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক ও অনেক প্রশ্নের জন্ম দেয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করা এখন সময়ের দাবি, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।

তারেক রহমান সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত ও জবাবদিহির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমি কায়মনোবাক্যে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও সাহস দান করেন।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল প্রাণঘাতী। ফলে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এই আগুনের সূত্রপাত হয়।

ইতোমধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাঁপাই প্রেস/সূত্র : বাসস

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️