চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের ওষুধ বরাদ্দ দিলো জেলা পরিষদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের ওষুধ বরাদ্দ দিলো জেলা পরিষদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শনকালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য জেলা পরিষদ ২ লাখ ২০ হাজার টাকার জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ওষুধ হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সিনিয়র নেতা হারুনুর রশিদ হারুন। তিনি জানান, জেলা পরিষদের পক্ষ থেকে শিশুদের চিকিৎসার জন্য বিশেষভাবে বরাদ্দকৃত ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের জীবন রক্ষাকারী ওষুধ দেওয়া হয়েছে হাসপাতালে।

হারুন বলেন, ‘শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। ওষুধের যেন কোনো সংকট না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা আশা প্রকাশ করেন যে, জেলা পরিষদের এই বিশেষ বরাদ্দ শিশুদের দ্রুত সুস্থতালাভে সহায়ক হবে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৫৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️