চাঁপাইনবাবগঞ্জে জুডিশিয়াল অফিসার্স টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে

চাঁপাইনবাবগঞ্জে জুডিশিয়াল অফিসার্স টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল অফিসার্স টেনিস কোর্টে এই ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,আজ সন্ধ্যায় জুডিশিয়াল অফিসার্স টেনিস কোর্টে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান বলেন, জায়গাটা অন্ধকার ছিল। সেখানে কেউ ছিল না। মনে হচ্ছে ভয় দেখানোর জন্য এটা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এদিকে,ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক ও পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️