চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুতে তিন ঘণ্টা পর মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর তিন ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। মা ও ছেলেকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
মৃতরা হলেন- সদর উপজেলার বারঘরিয়া ইউপির কাজীপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কাজিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। বুধবার রাত ৮টার দিকে ছেলের মৃত্যু হয়। এর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মা মারা যান।
স্থানীয়রা জানান,বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন কালু শেখ। বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর শোকে তিনি ভেঙে পড়েন। পরে একই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়না বেগম।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কাজিপাড়া গ্রামের কবরস্থানে মা ও ছেলের দাফন সম্পন্ন হয়। মা ও ছেলেকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।




