‎দুমকীতে দুর্ঘটনা রোধে সড়কের স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল

সড়ক দুর্ঘটনা রোধে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী-বগা মহাসড়কের স্পিড ব্রেকারগুলোতে ইন্ডিকেটর দিয়েছে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল।

‎দুমকীতে দুর্ঘটনা রোধে সড়কের স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনা রোধে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী-বগা মহাসড়কের স্পিড ব্রেকারগুলোতে ইন্ডিকেটর দিয়েছে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল।

‎কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ সফিকুল ইসলাম ইমরানের উদ্যোগে মহাসড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ইন্ডিকেটর দেওয়া হয়েছে। 

‎সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার সামনে, সরকারি জনতা কলেজের সামনে, নুতন বাজারে পাবলিক টয়লেটের সামনে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে স্পিড ব্রেকারগুলোতে সাদা রঙের ইন্ডিকেটর দেওয়া হয়েছে।

‎এ বিষয়ে ছাত্রদল নেতা সফিকুল ইসলাম বলেন, আসলে দূর থেকে স্পিটব্রেকারগুলো ঠিক মত দেখা না গেলে চলাচলে অসুবিধা হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এজন্যই শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ।

‎ছাত্রদল নেতা মোঃ মিরাজ হোসেন বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ সড়কে চলাচলে নিরাপত্তার প্রয়োজনের কথা মাথায় রেখে দুর্ঘটনাপ্রবণ মোড়গুলোতে এই ইন্ডিকেটর দেওয়া হয়েছে৷ এতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

‎এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল নেতা মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম সহ আরো অনেকে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️