চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-শিক্ষক পরিবারকে মাদক ব্যবসায়ী বানানোর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকে সংশ্লিষ্টতার প্রচারণা ও হয়রানীর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-শিক্ষক পরিবারকে মাদক ব্যবসায়ী বানানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকে সংশ্লিষ্টতার প্রচারণা ও হয়রানীর অভিযোগ উঠেছে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। 

এ নিয়ে আজ বুধবার দুপুরে মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রাজশাহীতে কর্মরত বিজিবি সদস্য শহিদুল ইসলামের পরিবার। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবি সদস্য শহিদুল ইসলামের স্ত্রী রহিমা ইয়াসমিন। এসময় তিনি বলেন,শহিদুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে সুনামের সাথে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবিতে চাকুরি করছেন। তার পিতা মেরাজুল ইসলাম অবরসপ্রাপ্ত স্কুলশিক্ষক হওয়ায় পারিবারিকভাবেও সুনাম রয়েছে তাদের। পাশাপাশি সুমনের অন্য ভাইয়েরাও সুনামের সাথে প্রতিষ্ঠিত ও যে যার পেশায় নিয়োজিত রয়েছে। কিন্তু বসতভিটা নিয়ে মিজানুরের সাথে বিরোধ সৃষ্টি হওয়ায় সাম্প্রতিক সময়ে এই পরিবারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সংশ্লিষ্টতার মিথ্যা-বানোয়াট প্রচারণা চালিয়ে নানারকম ষড়যন্ত্র করছে তার আপন ভাইরাভাই জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজান।

সংবাদ সম্মেলনে আরও বলা হয় ৪-৫টি মাদক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকার মিজানুর রহমান মিজানের সাথে পারিবারিক বিরোধের জের ধরে কিছু অসাধু ব্যক্তিকে দিয়ে বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার করছে।

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন পরিবারটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের স্ত্রী রহিমা ইয়াসমিন, শহিদুলের পিতার পল্লী চিকিৎসক ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মেরাজুল ইসলাম মাস্টার,তার ভাই আবুল কালাম আজাদ।

এ ব্যাপারে মিজানুর রহমান মিজানের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️