চাঁপাইনবাবগঞ্জে সেতু থেকে ঝাঁপ দেওয়া নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে সেতু থেকে ঝাঁপ দেওয়া নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

নিহত যুবক সামিম (১৮) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর চর নয়নশুকা এলাকার বাসিন্দা। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ জানান,গতকাল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রেহাইচর এলাকায় সামিম হঠাৎ সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। 

স্থানীয় বাসিন্দা ও জেলেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ (সোমবার) সকালে তার লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে সামিম নদীতে ঝাঁপ দিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️