নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়

নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে নওগাঁ ১আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে নওগাঁ ১আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, নাজমুল হক, জাকির হোসেন, রকিবুল ইসলাম, সবুজ সরকার, আব্দুল করিম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমূখ।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে বলেন, সাংবাদিক জাতির বিবেক। আপনাদের মাধ্যমে সঠিক তথ্য আমরা পাই। তাই কোন পক্ষপাত না করে সঠিক সংবাদ পরিবেশের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। 

শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️