চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলের নামে আদালতে মামলা

জুলেখা বেগম জানান তার স্বামী আবুল হোসেন বাবু বিএনপির কর্মী ছিলেন এটাই তার দোষ

চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুলের নামে আদালতে মামলা

অপহরণ, গুম ও ক্রসফায়ারের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া এ মামলায় অজ্ঞাতপরিচয় আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে ক্রসফায়ারে নিহত আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে এই মামলা করেন।

শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন।

বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ এ মামলার অন্য আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজ্জাম্মেল হক ও র‌্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোরসালীন এবং অজ্ঞাতপরিচয় আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, ২০১৮ সালে ৫ সেপ্টেম্বর একটি মামলায় হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রহনপুর বাস টার্মিনালে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেন বাবুকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যান র‌্যাব ও পুলিশ সদস্যরা। পরদিন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারে নামে গুলি করে হত্যা করেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, এত দিন হুমকি-ধমকি ও ভয়ে মামলা করতে পারেননি বলে আরজিতে উল্লেখ করেছেন বাদী। ছয় বছর পর স্বামী হত্যার বিচারের জন্য আইনি ব্যবস্থা নিতে পেরে শান্তি পাচ্ছেন বলে জানিয়েছেন বাদী জুলেখা বেগম ও তার মা হাসনারা বেগম। 

জুলেখা বেগম জানান, তার স্বামী আবুল হোসেন বাবু বিএনপির কর্মী ছিলেন। এটাই তার দোষ।

অন্য কোনো কিছুর সঙ্গে তিনি জড়িত ছিলেন না। আইনবহির্ভূত এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️