পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্টে বিবিএ চ্যাম্পিয়ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্টে বিবিএ চ্যাম্পিয়ন

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছেলেদের বিভাগে বিবিএ অনুষদ ২-০ গেমে কৃষি অনুষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

‎অন্যদিকে মেয়েদের ফাইনালে সিএসই অনুষদ একই ব্যবধানে বিবিএ অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ।

‎ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

‎ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিবিএ অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকারের 

‎সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) ড. মো. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

‎কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

‎প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন,“খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, সতেজ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। এই ধরনের আন্তঃঅনুষদীয় টুর্নামেন্ট প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে।

‎প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা অর্জনের জন্য শুধু শরীরচর্চা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুনাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো জ্ঞান, চরিত্র ও ব্যক্তিত্বের সমন্বিত বিকাশ ঘটানো—আর সেই লক্ষ্য পূরণে পাঠ্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অপরিহার্য অংশ।

‎তিনি আরো বলেন, “আমাদের পবিপ্রবি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ দিন দিন সমৃদ্ধ হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং তাদের পারফরম্যান্স আমাদের গর্বিত করছে। আমরা চাই, পবিপ্রবির শিক্ষার্থীরা শুধু একাডেমিক উৎকর্ষেই নয়, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব বয়ে আনুক।

‎টুর্নামেন্টে ছেলেদের বিভাগে ৮টি এবং মেয়েদের বিভাগে ৪টি দল অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️