সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু ও আহত-২

পটুয়াখালীর দুমকিতে লেবুখালী সেনানিবাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু ও আহত-২

‎মোঃ সজিব সরদার ক্রাইম রিপোর্টার : পটুয়াখালীর দুমকিতে লেবুখালী সেনানিবাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। একই সময়ে গুরুতর আহত হওয়া সেনা সদস্য ও তাঁর সন্তানকে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়েছে। 

‎শুক্রবার (১৭ জানুয়ারী)রাত সাড়ে ১০টায় লেবুখালী সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল মোঃ বুলবুল আহমেদ, তার স্ত্রী ও পুত্রসহ মোটরসাইকেলযোগে যাত্রার সময় সেনানিবাসের এমপি গেটের সামনে সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনার শিকার হন।

‎এতে ঘটনাস্থলেই ওই সেনা সদস্যের স্ত্রী মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ল্যান্স কর্পোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়। 

‎ঘাতক সাকুরা পরিবহনের বাসটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি পদক্ষের প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার সকাল ১১ টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে সেনাকর্তৃপক্ষ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️