ঝিলিম ইউপিতে আব্দুল ওদুদের গণসংযোগ ও পথসভা

ঝিলিম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদ

ঝিলিম ইউপিতে আব্দুল ওদুদের গণসংযোগ ও পথসভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদ।

রবিবার গণসংযোগকালে তিনি সদর উপজেলার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ জানিয়ে বলেন, অন্য কেউ পাস করলে এই উপজেলায় কোনো উন্নয়ন করতে পারবেন না। তাই আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এসময় নির্বাচনী প্রচারপত্রও বিলি করেন তিনি।

অন্যদিকে ভোট চেয়ে তার পক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন তার কন্যা ওরিন ওদুদ ও পুত্র নওফুল ওদুদ। তারাও বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। চায়ছেন ভোট, পিতার পক্ষ থেকে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

এদিকে নৌকার সমর্থনে সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম ও সদর উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাঝপাড়া এলাকা থেকে একটি বিশাল প্রচার মিছিল বের হয়ে ৬নং ওয়ার্ড প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️