চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৩৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৩৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন অফিসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. শাহাব উদ্দীন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ১২০৪টি কেন্দ্রে ২ হাজার ৪১২ জন কর্মী দায়িত্ব পালন করবেন। তবে ইতঃপূর্বে যাদের ক্যাপসুল খাওয়ানো হয়েছে তাদের ৪ মাস পার না হলে এই ক্যাপসুল খাওয়ানো হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. ফারহানা নবী, ডা. নাজির হোসেন ও ডা. আব্দুর রাকিব প্রমুখ।




