শিবগঞ্জে জাল স্ট্যাম্প বিক্রির দায়ে এক ব্যক্তির ৬ মাসের জেল

শিবগঞ্জে জাল স্ট্যাম্প বিক্রির অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে জাল স্ট্যাম্প বিক্রির দায়ে এক ব্যক্তির ৬ মাসের জেল

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জাল স্ট্যাম্প বিক্রির অপরাধে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দূূর্লভপুর ইউনিয়নের তর্তিপুর এলাকার মৃত তাজ উদ্দীনের ছেলে মজিবুর রহমান (৫৮)।

মঙ্গলবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন এ অভিযান চালায়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা রেজিস্ট্রার অফিস চত্বরে অভিযান চালিয়ে স্ট্যাম্প ব্যবসায়ী মজিবুর রহমানের ব্যক্তিগত বাক্সে তল্লাশি করে জাল স্ট্যাম্পসহ তাকে আটক করা হয়। তাৎক্ষণিক তাকে ভ্রামমাণ আদালতে হাজির করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা আদায় করে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি আরো বলেন, শিবগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️