চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ৫৩ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ৫৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ৫৩ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ৫৫ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ৪১ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ১৪ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। বাকি ১৪ জন বহির্বিভাগে শনাক্ত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি হননি।

জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বুধবার বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৩৮ জন। তাদের মধ্যে ৭ পুরুষ, ২৭ জন মহিলা ও ৪ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৪ জনকে। এই ২৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ১১ জন মহিলা রয়েছেন।

অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে। এই ২ জনরে মধ্যে ১ জন পুরুষ, ১ জন শিশু রোগী রয়েছেন।

বর্তমানে ভর্তি আছেন ৫৩ জন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ৩০ জন মহিলা ও ৬ জন শিশু রোগী রয়েছেন।

২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এদের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৩ জনে। এছাড়া বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৭৭ জন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️