নিয়ামতপুরে দুর্গা মন্দিরে সংঘর্ষে আহত-৫ 

নওগাঁর নিয়ামতপুরে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সনাতন সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

নিয়ামতপুরে দুর্গা মন্দিরে সংঘর্ষে আহত-৫ 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সনাতন সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তরা (৩৫) নামে এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করা হয়েছে। বাকিরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর বারোয়ারি দূর্গা মন্দিরে।

সংঘর্ষে আহতা হলেন, সুপ্রজিৎ (২৮), স্বপন হালদার (৫৫) ও অর্জুন (৩৫)। এ ছাড়াও আরো একজনের নাম পাওয়া যায়নি।

মামলার এজাহার সুত্রে জানা যায়, পূর্বশত্রুতা জেরে সোমবার রাত ১১ টার দিকে মন্দিরের জায়গা নিয়ে মন্দির প্রাঙ্গনে উভয় পক্ষের মধ্যে কথাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার শ্রী অর্জুন বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শ্রী দিজেন চন্দ্র কবিরাজকে (৫৮) আটক করে থানায় আনে।

ওসি হাবিবুর রহমান জানান, মন্দিরে সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় মন্ডপে প্রতিমার কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️