নওগাঁয় সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি পালিত

নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ এর ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে

নওগাঁয় সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি পালিত

এবিএস রতন স্টাফ রিপোটার নওগাঁ:নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ এর ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে। গতকাল সন্ধায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে সাহিত্য পরিষদের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি কবি-প্রাবন্ধিক ড.আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা এস.এম রবিন শীষ।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড.শামসুল আলম, জেলা কালচারাল অফিসার মো.তাইফুর রহমান, বরেন্দ্র গবেষক ও কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও বাসাস প্রতিনিধি কয়েস উদ্দীন, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ রেডিও প্রতিনিধি শফিক ছোটন,সাপ্তাহিক প্রজন্মে আলো সম্পাদক আব্দুর রহমান রিজভী,গল্পকার হাবিব রতন প্রমূখ। 

স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।আলোচনার ফাঁকে ফাঁকে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি রফিক বকুল,অনিন্দ্য তুহিন, রিমন মোরশেদ,রোকেয়া শাকিলা,আসলাম হোসাইন,মোহাম্মদ নাসির, আবু রেজা, ফরহাদ হোসেন।

আলোচনা ও কবিতা পাঠ শেষে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️