নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস চক্রের ১৮ সদস্য আটক

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস চক্রের ১৮ সদস্য আটক

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশ সুপারের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি রোধে জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে শহরের ‘পোরশা রেস্ট হাউস’ ও ‘হোটেল নীল সাগর’ থেকে চক্রের মূলহোতা আহসান হাবিব ও মামুনুর রশিদসহ মোট ১৮ জনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি ডিজিটাল ডিভাইস ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ১৮ লাখ টাকা পর্যন্ত আদায়ের চুক্তি করেছিল। অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (নিয়ন্ত্রণ) আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️