ভালো থাকার জন্য বই পড়া দরকার

ভালো থাকার জন্য বই পড়া দরকার। বই মানুষকে পরিচ্ছন্ন আর সঠিক পথে পরিচালিত করে

ভালো থাকার জন্য বই পড়া দরকার

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃভালো থাকার জন্য বই পড়া দরকার। বই মানুষকে পরিচ্ছন্ন আর সঠিক পথে পরিচালিত করে। বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সবাইকে আগ্রহী করতে হবে। উপরিউক্ত কথাগুলো বলেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই পড়া কর্মসূচী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী বিভাগের তরফদার মোঃ আক্তার জামীল।

তিনি আরও বলেন, প্রত্যেক বিদ্যালয়ে এমন বই পড়া কর্মসূচী নিয়মিত চালু করতে হবে। ছাত্র-ছাত্রীদের সৃজনশীল হতে হবে। আর সৃজনশীল হতে হলে পাঠ্য পুস্তক ছাড়াও বিভিন্ন মনিষী সম্পর্কে, উপন্যাস, পত্রিকা পড়ার উপর জোর দিতে হব।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বই পড়া কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। 

এ সময় বক্তব্য রাখেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন, নবম শ্রেণির ছাত্রী খাদিজা আফসীন প্রমূখ।

অনুষ্ঠান শেষে বই পড়া কর্মসূচীতে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী বিভাগের তরফদার মোঃ আক্তার জামীল।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️