খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি

বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিন আসনে ভোটের কার্যক্রম চলবে।

খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি

বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিন আসনে ভোটের কার্যক্রম চলবে। মনোনয়নপত্র বাছাইয়ের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় ভোটের কার্যক্রমে প্রভাব পড়বে না বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জানান সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে গতকাল সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয়।

বৈধ প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কার্যক্রম বাতিল করে পুনঃতফসিল করার বিধান রয়েছে। বাছাইয়ের আগেই বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হওয়ায় মনোনয়নপত্র স্থগিত থাকবে। তবে নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

এবার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।সোমবার মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল।

বগুড়া-৭ আসনে ৫ জন, দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ১০ জনের, ফেনী-১ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ের আগেই মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসব আসনে বিএনপির একাধিক প্রার্থী যেমন রয়েছে, এখনো বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।সূত্র_কালের কন্ঠ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️