আসন্ন নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি-সিইসি

প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন ইসি

আসন্ন নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি-সিইসি
সংগ্রহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি)।

পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেকোনো ধরনের অপপ্রচার প্রতিহত করতে কৌশল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘নির্বাচনে এআই’র অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের আগের রাতেও এআই ব্যবহার করে অপপ্রচার চালানোর শঙ্কা রয়েছে। এসব বিবেচনায় পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ‘এআইয়ের অপব্যবহার এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। নির্বাচনে এই প্রযুক্তি যেন বিভ্রান্তি বা অপতথ্যের হাতিয়ার না হয়, সে জন্য ইসি কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে।

কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘এ ধরনের সমস্যার মোকাবিলায় সবাইকে যৌথভাবে কাজ করতে হবে। সচেতনতা, প্রযুক্তিগত সক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়াই হতে পারে অপব্যবহার ঠেকানোর কার্যকর উপায়।

সিইসির সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অন্যান্য নির্বাচন কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্তত ৮০ জন কর্মকর্তা অংশ নেন।

চাঁপাই প্রেস/সূত্র_দৈনিক ইত্তেফাক 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️