বুড়িচংয়ে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

বুড়িচংয়ে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য নেয়ামতউল্লাহ এবং বুড়িচং উপজেলা যুবলীগের নেতা মোঃ রমিজউদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় বুড়িচং থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সরকারবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে বুড়িচং থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️