চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার বারঘরিয়া বাজারের দৃষ্টিনন্দন পার্ক এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের মৃত কাউসার আলীর ছেলে এস.এম. মহিউদ্দিন (৩৪) ও সদর উপজেলার হাটরামচন্দ্রপুর পুরানটোলার একরামুল হকের ছেলে এনায়েতুল্লাহ সিজার (৩৫)।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান যায়,জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল বারঘরিয়া বাজারের দৃষ্টিনন্দন মাঠের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় অভিযান চালায়। অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এস.এম. মহিউদ্দিন ও এনায়েতুল্লাহ সিজারকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




